পাওয়ার সাপ্লাই ইউনিট (PSU) আসলে কি এবং এর কাজ কি

সহজ ভাবে বলতে গেলে পাওয়ার সাপ্লাই পিসির একটি কম্পোনেন্ট যা 110/220V, AC ভোল্টেজের লাইন থেকে একটি নির্দিস্ট পরিমান পাওয়ার কালেক্ট করে এবং তা DC ভোল্টেজে কনভার্ট করে প্রয়োজন অনুসারে পিসির বিভিন্য কম্পোনেন্ট কে সরবরাহ করে। আমাদের দেশের বেশীর ভাগ মানুষ এটিকে কম গুরুত্বপুর্ন কম্পোনেন্ট হিসাবে গন্য করে কিন্তু আসলে তা না,  এটি অত্যান্ত গুরুত্বপুর্ন একটি পিসি কম্পোনেন্ট, এক কথায় পিসির হার্ট ও বলা চলে। কম্পিউটার কিনার সময় বেশীরভাগ মানুষ সস্তার ৫০০-৬০০টাকা দামের নরমাল পাওয়ার সাপ্লাই লাগায়, কাজ চলে গেলেও আসলে এটি খুবই রিস্কি একটা কাজ যার ফলে আপনার গোটা পিসি ক্ষতিগ্রস্থ হতে পারে, যার কারন গুলো সম্পর্কে পরবর্তিতে আলোচনা করছি। আমার মতে একটু দাম দিয়ে একটি ডিসেন্ট  পাওয়ার সাপ্লাই ইউনিট অবশ্যই লাগানো উচিত।

PSU Rails

আগেই বলেছি পিএসইউ 110/220V, AC ভোল্টেজের লাইন থেকে একটি নির্দিস্ট পরিমান পাওয়ার কালেক্ট করে এবং তা DC ভোল্টেজে কনভার্ট করে প্রয়োজন অনুসারে পিসির বিভিন্য কম্পোনেন্ট কে সরবরাহ করে। কিন্তু পিসির সব কম্পোনেন্ট এক ভোল্টেজে অপারেট করেনা।  পিসির কম্পোনেন্ট গুলো সাধারনত +3.3V, +5V, +12V, -12V, +5VSB (standby) এ অপারেট করে। PSU AC লাইনের 110V/220V (Alternating Voltage)  কে,   ঐ ভোল্টেজ গুলাতে কনভার্ট করে পাওয়ার সাপ্লাই করে। নির্দিস্ট লাইনের বা তারের মাধ্যমে পিসি কম্পোনেন্ট গুলাতে ওই ভোল্টেজ হিসাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়। সাপ্লাইকৃত ভোল্টেজ গুলোকে রেইল বলা হয়। সহজ কথায় +3.3V Rail, +5V Rail, +12V Rail, -12V Rail, +5VSB 

ভোল্টেজ হিসাবে কিভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয় সহজ ভাবে একটু জানি। জানা আছে,

পাওয়ার=ভোল্টেজ X অ্যাম্পিয়ার

ধরা যাক পাওয়ার সাপ্লাইটি +12V রেইলে 24AMP সাপ্লাই দেয়। তাহলে +12V রেইলে পাওয়ার ডিস্ট্রিবিশন হবে +12X24= 288Watt. তেমনি বাকি রেইল গুলাতেও এই হিসাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়। কোন রেইলের পাওয়ার ওয়াট হিসাবে বের করতে হলে ওই রেইলের ভোল্টেজের সাথে রেইলের অ্যাম্পিয়ার রেটিং গুন করতে হয়, সহজ একটি হিসাব।

নেগেটিভ রেইল

অনেক সময় পাওয়ার সাপ্লাইতে নেগেটিভ রেইল ও থাকে যেমন -12V, -5V, রেইল,  -5V,রেইলটি বর্তমানের পাওয়ার সাপ্লাই ইউনিট গুলিতে দেখা না গেলেও -12V রেইল টা দেখা যায়। পুরানো দিনের floppy controller গুলা -5V রেইল ইউজ করতো। অনেক পুরানো দিনের ISA স্লট গুলাতেও ইউজ হত। আর কিছু LAN adapter  -12V রেইল ইউজ করে থাকে, যার জন্য খুব সামান্য পাওয়ার ইউজ হয়।
এখন আমরা দেখবো পিসি এর কম্পোনেন্ট গুলো কোন রেইলে কানেক্টেড থাকে।
+3.3V Rail= Chipset, RAM,
+5V Rail= USB device, Mouse, Keyboard, CDROM, HDD
+12V Rail= Processor, GPU, Motors/Casing Fan, High-output voltage regulators
Rail এর উপর ভিত্তি করে পাওয়ার সাপ্লাই গুলাকে আবার দুই ভাগে ভাগ করা যায়,

1..Multi Rail PSU

একের অধিক +12V রেইল থাকে, আমাদের পিসির মেইন কম্পোনেন্ট যেমন প্রসেসর, জিপিইউ,  কেসিং এর ফ্যান, সিপিইউ কুলিং ফ্যান বা ওয়াটার কুলিং সিস্টেম +12V রেইল থেকে পাওয়ার কালেক্ট করে। +12V রেইল ম্যাক্সিমাম ৬টা থেকে ৮টা পর্যন্ত হতে পারে।

মাল্টি রেইল এর সুবিধা হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট এর জন্য ভিন্য ভিন্য +12V রেইল বরাদ্দ থাকে যেমন হতে পারে ধরা যাক ৪টি রেইলের একটি পাওয়ার সাপ্লাই ইউনিট।
১. সিপিইউ ও মাদারবোর্ডের এর জন্য +12V1 একটা রেইল, এই রেইলের জন্য বরাদ্দ 30A মানে ৩৬০ওয়াট
২. দুটি PCIe slot এর জন্য একটা +12V2 রেইল, এই রেইলের জন্য বরাদ্দ 40A মানে ৪৮০ ওয়াট
৩. দুটি 6+2 Pin PCIe কানেক্টরের জন্য একটা +12V3 রেইল, এই রেইলের জন্য বরাদ্দ 40A মানে ৪৮০ ওয়াট
৪. আরো দুটি 6+2 Pin PCIe কানেক্টরের জন্য একটা +12V4 রেইল, এই রেইলের জন্য বরাদ্দ 40A মানে ৪৮০ ওয়াট
এই গেল টোটাল ৪টা রেইল, এখানে কথা আছে, এক রেইলের  পাওয়ার অন্য রেইল ইউজ করতে পারবে না। যেমন 12V2 রেইলে ৩৬০ ওয়াট আছে, সিপিইউ ম্যাক্সিমাম ১৫০ ওয়াট ইউজ করলো, বাকি ২১০ ওয়াট অন্য কোন 

রেইলের(+12VA, +12V3, +12V)  সাথে শেয়ার হবে না, পাওয়ার লস হচ্ছে।  আরেকটা বিষয়,
উপরের চিত্রে দেখা যাচ্ছে +12V এর চারটা রেইল প্রতি রেইলে 18A করে হিসাবে আসে (12X18)X4=864Watt, কিন্তু সব +12V রেইল মিলিয়ে ম্যাক্সিমাম 680W পাওয়া যাবে। প্রতি রেইলে ম্যাক্সিমাম 216Watt এর উপর কোন কম্পোনেন্ট ইউজ করা যাবে না এই পাওয়ার সাপ্লাই ইউনিটে, যদি ২৫০ ওয়াটের একটি গ্রাফিক্স কার্ড লাগাতে চান তবে অন্য রেইলের একটি কানেক্টর এনে রান করাতে হবে।  এই মাল্টি রেইল পাওয়ার সাপ্লাই গুলাতে অনেক লিমিটেশন থাকে। অবশ্য সামান্য কিছু সুবিধাও আছে, একটি রেইল যদি কোন ক্রমে নস্ট হয়ে যায় তাহলে অন্য রেইল এর কানেক্টর থেকে কনভার্টার দিয়ে পাওয়ার সাপ্লাই করা যায় যেটা সিঙ্গেল রেইলে করা যায় না। সেক্ষেত্রে পুরো পাওয়ার সাপ্লাইটি বাতিল হয়ে যায়। মাল্টি রেইলে কম্পোনেন্ট কানেকশন দেয়ার সময়  খুব সতর্ক থাকা লাগে এবং দেখে দেখে কানেকশন দেওয়া লাগে যে কোন কোন রেইলে কোন কোন কম্পোনেন্ট গুলা কানেক্ট হচ্ছে, ক্যাবল ম্যানেজম্যান্ট ও অনেক জটিল হয়ে যায়।

2. Single Rail PSU

বর্তমানে এই ধরনের পাওয়ার সাপ্লাই ইউনিট খুব জনপ্রিয়, এই ধরনের পাওয়ার সাপ্লাই ইউনিটে শুধু মাত্র ১টি +12V রেইল থাকে, ওই সিঙ্গেল +12V রেইলে একটি নির্দিস্ট অ্যাম্পিয়ার থাকে।  +12V এ অপারেট করে এমন সকল পিসি কম্পোনেন্ট ওই সিঙ্গেল +12V রেইল থেকে দরকার অনুসারে পাওয়ার কালেক্ট করে।
কোন পাওয়ার লস হয় না। সহজে কানেকশন দেওয়া যায়, কোন ক্যালকুলেশন করে কানেকশন দেয়া লাগে না, কানেকশন দেয়ার সময় সতর্কও থাকা লাগে না মাল্টি রেইল পাওয়ার সাপ্লাই গুলার মত। +12V রেইলে একটি ফিক্সড অ্যাম্পিয়ার থাকে মানে একটি একটি নির্দিস্ট পরিমান পাওয়ার থাকে, যে যার দরকার মত পাওয়ার কালেক্ট করে।  তাই পাওয়ার সাপ্লাই ইউনিট কিনলে সিঙ্গেল রেইলের ইউনিট কিনা ভালো।

পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রকারভেদঃ

বাজারে সাধারনত তিন ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়,

১. Non-modular PSU:

পাওয়ার সাপ্লাই ইউনিট এর সাথে সম্ভাব্য সকল প্রকার ক্যাবল পারমানেন্ট ভাবে এটাচ করা থাকে, যার ফলে যেসব ক্যাবল আপনার দরকার নেই সেগুলো ও কেসিং এর ভিতর থাকছে, অতিরিক্ত তার একত্রে থাকলে কি হয় সেটা তো আপনারা জানেন ভালো করেই। উপরের ছবি দেখলেই ক্লিয়ার হয়ে যাবার কথা।
উদাহরন হিসাবে বলা যায় আপনার গ্রাফিক্স কার্ড একটা ৬ পিন পাওয়ার কানেক্টর ইউজ করে, কিন্তু আপনার পিএসইউ তে আছে দুইটা ৬পিন ক্যাবল। একটি ক্যাবল আপনার না লাগলেও তা কেসিং এর ভিতর থাকছে। সমস্যা গুলো হচ্ছে দক্ষ হাত ছাড়া ক্যাবল ম্যানেজম্যান্ট ভালো ভাবে করা যায়না।  তাছাড়া  Non-modular পাওয়ার সাপ্লাই এর তাপমাত্রাও কিছুটা বেশি থাকে। কেসিং এর অনেকটা যায়গা খেয়ে ফেলে, দরকারের সময় পাওয়ার সাপ্লাই খুলতেও অনেক ঝামেলা হয়।

২. Semi-modular PSU

পাওয়ার সাপ্লাই ইউনিটের কিছু গুরুতপুর্ন ক্যাবল যেমন 24Pin ATX Motherboard কানেক্টর ক্যাবল, একটি সিঙ্গেল 6/8pin PCIe ক্যাবল, 8 Pin CPU পাওয়ার ক্যাবল, আর একটি বা দুটি সাটা বা মোলেক্স ক্যাবল শুধু পারমানেন্ট ভাবে এটাচ থাকে পাওয়ার সাপ্লাই এর সাথে। বাকি সব ক্যাবল গুলা প্রয়োজন অনুসারে লাগানো যায় অথবা খুলে ফেলা যায়।  এগুলাতে তুলনামুলক একটু ভালো ক্যাবল ম্যানেজম্যান্ট করা যায়।

৩. Full Modular PSU













Share on Google Plus

About LyricsZoon

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment