নতুন করে বিটকয়েনের পরিচয় দেয়ার দরকার আছে বলে মনে হয় না, কারণ বিটকয়েন আপনারা অনেকেই ভালোভাবে চিনেন যারা একেবারেই চিনেন না তাদের জন্য সংক্ষেপে একটু আলোচনা করি- বিটকয়েন একটি ডিজিটাল ভার্চুয়াল ডিসেন্ট্রালাইজ কারেন্সি। বিটকয়েন টাকা বা পয়সার মতো হাতে ধরা যায় না। এটা অনলাইনে নির্দিষ্ট ওয়ালেটেই সিমাবদ্ধ থাকে। বিটকয়েন কে কোন রাষ্ট্র বা কোন সরকার নিয়ন্ত্রন করে না। কার কাছে কত বিটকয়েন আছে এবং কে কার সাথে কত বিটকয়েন লেনদেন করছে এটার হিসাবও কারো কাছে থাকে না। Block chain নামক সফটওয়্যার বিটকয়েন এর সম্পূর্ণ হিসাব নিয়ন্ত্রন করে। Block chain একটি ওপেন সোর্স সফটওয়্যার, এটি যে কেউ তার কম্পিউটারে Install করে ব্যবহার করতে পারে। আর বিটকয়েন হ্যাক হওয়া সম্ভব না বললেই চলে, কারণ বিটকয়েন যদি হ্যাক করতে হয় তাহলে হ্যাকারদেরকে সারা পৃথিবীতে যতো কম্পিউটার বিটকয়েন লেনদেন এর সাথে জড়িত সব কম্পিউটার একসাথে হ্যাক করতে হবে। যেটা করা অসম্ভব ই বলা চলে। সুতরাং বিটকয়েন অনেক নিরাপদ এবং মূল্যবান, তাই দিন দিন এর মূল্য বৃদ্ধি পাচ্ছে।
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় $7,353.59 ডলার, প্রায় ৩ মাস পূর্বে ছিল ৪৭৫.৩৫ ডলার। অনেকটা শেয়ার বাজারের মতই এর দাম উঠানামা করে, যাহা অনেকেই প্রতিনিয়ত আপডেট দেখে বুঝতে পেরেছেন।
অর্থাৎ বর্তমানে 1 Bit coin = 4,76,311.2 taka
বিট কয়েন একাউন্ট ওপেন করার ১ম ধাপঃ
আপনাকে প্রথমে একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে। এই অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয়। এই কারনেই এটা এতো বেশি সিকিউর। এটা মূলত বিট কয়েন গেটওয়ে পেমেন্ট প্রসেস বলা হয়ে থাকে। অর্থাত আপনি যে কোন সাইট হতে বিট কয়েন আয় করুন না কেন, এখানে সমস্ত বিট কয়েন আয় যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে এখান হতে সুবিধামত উইথ ড্র করতে পারবেন।

0 comments :
Post a Comment